• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

বরিশাল বিভাগীয় জনসভায় ঝালকাঠি থেকে হাজার হাজার নেতাকর্মীদের ঢল।

প্রতিনিধির নাম :
Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

দৈনিক যায়যায় বেলা।

 

বরিশাল, ৪ ফেব্রুয়ারি ২০২৬ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে বরিশালে অনুষ্ঠিত বিভাগীয় জনসভায় ঝালকাঠি জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।বুধবার বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে আয়োজিত এই গুরুত্বপূর্ণ জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভাকে কেন্দ্র করে ঝালকাঠি জেলার দুটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও রফিকুল ইসলাম জামালসহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে সকাল থেকেই নেতাকর্মীরা বরিশাল শহরের আলেকান্দা পানির ট্যাংক ও বরিশাল আউটার স্টেডিয়াম এলাকায় জড়ো হতে শুরু করেন। সকাল ৮টা থেকেই পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন ও সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের নেতৃত্বে ঝালকাঠির বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক ধানের শীষ বহন করে মিছিল সহকারে জনসভাস্থলে উপস্থিত হন।ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর এজাজ হাসান, সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিন, সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাডভোকেট নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক সেলিম গাজী, নলছিটি পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন নিজ নিজ ইউনিটের নেতাকর্মীদের নিয়ে পৃথক পৃথক মিছিলসহ মূল মিছিলে যোগ দেন।এছাড়া সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকতের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ঝালকাঠির অংশগ্রহণে নতুন মাত্রা যোগ করে।জেলা যুবদলের আহবায়ক মোঃ শামিম তালুকদার, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রবিউল হোসেন তুহিন ও সদস্য সচিব এ্যাডভোকেট আনিসুর রহমান খানের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা জনসভায় অংশ নেন। অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আজাদুর রহমান আজাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ হেদায়েতুল ইসলাম সোহেল, সদস্য সচিব এ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুর রহমান খান ও সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপুর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।এছাড়াও জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাকিনা আলম লিজা, সম্পাদক শারমিন লেলিন মুক্তা, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান, সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির হাওলাদার, জেলা তাঁতী দলের সভাপতি বাচ্চু হাসান ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বাদশা মিয়া পৃথক পৃথক মিছিল নিয়ে মূল মিছিলে অংশ নেন।মিছিলগুলোতে ‘তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার’, ‘ভোটাধিকার ফিরিয়ে দাও’ ও ‘ধানের শীষে ভোট দিন’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।জনসভা প্রসঙ্গে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, দীর্ঘদিন পর বরিশাল বিভাগে এ ধরনের বৃহৎ জনসভা বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই জনসভা আগামী নির্বাচনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত করবে এবং সাধারণ মানুষের কাছে ভোটাধিকার পুনরুদ্ধারের বার্তা পৌঁছে দেবে।জনসভাকে কেন্দ্র করে বরিশাল নগরীতে বাড়তি জনসমাগম দেখা যায়। বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের কারণে হোটেল, খাবারের দোকান ও পরিবহন খাতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই জনসভা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে নতুন গতি যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


এ বিভাগের আরও সংবাদ