• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

ঝালকাঠি–২ আসনে স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিমের গণসংযোগ

ঝালকাঠি প্রতিনিধি।।
Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি।।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠি–২ (ঝালকাঠি সদর ও নলছিটি) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ রাজ্জাক আলী (রাজ্জাক সেলিম) ব্যাপক গণসংযোগ করেছেন।৪ ফেব্রুয়ারি তিনি ঝালকাঠি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজার ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে অংশ নেন। এ সময় তিনি ভোটারদের খোঁজখবর নেন এবং এলাকার সার্বিক উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।গণসংযোগকালে আলহাজ্ব সৈয়দ রাজ্জাক আলী সকলের কাছে দোয়া কামনা করেন এবং তার নির্বাচনী প্রতীক মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানান।এ সময় তার সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমর্থক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।


এ বিভাগের আরও সংবাদ