• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

বরিশালে তারেক রহমানের নির্বাচনী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা

মোঃ মোল্লা শাওন।
Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ মোল্লা শাওন।

 

আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমান বরিশালের বেলস পার্কে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী সমাবেশে অংশ নেবেন।এ উপলক্ষে সমাবেশকে সফল করার লক্ষ্যে জেলা ও উপজেলার নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু এবং ঝালকাঠি জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শাহাদাৎ হোসেন।সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি, জেলা ছাত্রদল, জেলা তাঁতি দল, জেলা মহিলা দল, জেলা স্বেচ্ছাসেবক দলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।সভায় সমাবেশের প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং সমন্বয় কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ সকলকে সমাবেশে সক্রিয় অংশগ্রহণ এবং একযোগে কাজ করার আহ্বান জানান।


এ বিভাগের আরও সংবাদ