• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

ঝালকাঠিতে জামায়াত আমীরের নির্বাচনী জনসভা ৬ ফেব্রুয়ারি

ঝালকাঠি প্রতিনিধ।।
Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি।।

 

আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার ঝালকাঠি সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান। এদিন তিনি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে দুপুর ২টায় এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।উক্ত জনসভাকে সফল করতে মঙ্গলবার বিকেলে জনসভার নির্ধারিত স্থান পরিদর্শন করেন ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় তারা মাঠের সার্বিক প্রস্তুতি, মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন।জেলা জামায়াত নেতারা জানান, কেন্দ্রীয় আমীরের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভা সফল করতে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং জেলার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।


এ বিভাগের আরও সংবাদ