• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

নিখোঁজ সংবাদ 

নিখোঁজ সংবাদ 
Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

নিখোঁজ সংবাদ

ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের উত্তর বাউকাঠী গ্রামের গৃহবধূ রিমা আক্তার নিখোঁজ হয়েছেন। তিনি পিতা আক্কাস হাওলাদার ও মাতা হোসনেয়ারা বেগমের মেয়ে। গত ১১ ডিসেম্বর স্বামী ও দুই কন্যা সন্তানসহ বাবার বাড়িতে বেড়াতে এসে অবস্থান করছিলেন। পরে ৩০ ডিসেম্বর ভোরে ফজরের নামাজের সময় কাউকে কিছু না জানিয়ে একটি বোরকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।তার ব্যবহৃত মোবাইল নম্বরগুলো (০১৩০৪২৮১৪৮৩, ০১৮৩৩০৫৮০২৫) বন্ধ পাওয়া যাচ্ছে। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে ৩১ ডিসেম্বর ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নং: ১৪০৯)।কোনো হৃদয়বান ব্যক্তি রিমা আক্তারের সন্ধান পেলে ০১৭১৮০০২৫৭৮ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


এ বিভাগের আরও সংবাদ