• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

বরিশালে তারেক রহমানের জনসভা সফল করতে ঝালকাঠিতে বিএনপির ব্যাপক প্রচারণা

ঝালকাঠি জেলা প্রতিনিধি:
Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

ঝালকাঠি জেলা প্রতিনিধি:

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আগামী ৪ ফেব্রুয়ারি বরিশাল বেলস পার্ক মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। এই জনসভাকে সফল করতে ঝালকাঠি জেলায় ব্যাপক প্রচারণা চালিয়েছে জেলা বিএনপি।রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় প্রচারপত্র বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, নলছিটি উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মাসুর রহমান মাসুদ মাস্টার, নলছিটি উপজেলা বিএনপি নেতা মো. মনির হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহমেদ সালাউদ্দিন ও গোলাম আজম সোহান, ঝালকাঠি পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. মনোয়ার হোসেন রানা, সদস্য সচিব সুমন মণ্ডলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।প্রচারকালে বিএনপি নেতৃবৃন্দ বলেন, বরিশালের জনসভায় তারেক রহমান বরিশাল অঞ্চলের ২১টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। একই সঙ্গে একটি গণতান্ত্রিক ও জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্র গঠনে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন এবং ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে বরিশাল অঞ্চলের জনগণের কাছে ভোট প্রার্থনা করবেন।এছাড়াও নেতৃবৃন্দ ঝালকাঠি-২ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ গঠনের আন্দোলনে অংশ নেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।


এ বিভাগের আরও সংবাদ