• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান ৮ নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি :

ধানসিঁড়ি উপজেলার গাবখান ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এক নির্বাচনী সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক। এ সময় ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও ছাত্রদল, যুবদল, কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সর্বস্তরের পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় আগত নেতৃবৃন্দ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভোটারদের ঐক্যবদ্ধ করে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়।এ সময় বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে নেতাকর্মীরা গণসংযোগ করেন এবং সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেন।বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। তাই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।


এ বিভাগের আরও সংবাদ