• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

ময়মনসিংহ-১১ আসনে হরিণ মার্কার পক্ষে গণসংযোগে মুখর ভালুকা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

 

ময়মনসিংহ-১১ সংসদীয় আসন ও ভালুকা উপজেলার কৃতি সন্তান আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের হরিণ মার্কার পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন ইমরানুল ইসলাম শাহীন। শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ প্রচারণা পরিচালনা করা হয়।গণসংযোগকালে ইমরানুল ইসলাম শাহীন বলেন, হরিণ মার্কা সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। উন্নয়ন, ন্যায়বিচার ও জনকল্যাণ নিশ্চিত করতে আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমই সবচেয়ে যোগ্য প্রার্থী। তিনি ভোটারদের কাছে হরিণ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা“উপজেলা বাঁশি বেধেছে, জোট হরিণ মার্কায় ভোট দেবে”,“জিতবে এবার, জিতবে হরিণ মার্কা”,“বিপুল ভোটে জয়ী হবে হরিণ মার্কা”।প্রচারণায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। তারা জানান, এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় হরিণ মার্কার বিকল্প নেই। এ গণসংযোগে সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।


এ বিভাগের আরও সংবাদ