নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ফরিদপুর-২ (নগরকান্দা) আসনে নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে একটি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন ” সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে”। তিনি আরও বলেন ১১ ফেব্রুয়ারী সকলে মিলে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে।৩১ জানুয়ারী শনিবার দুপুরে উপজেলার রামনগর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ হানিফ মন্ডলের আয়োজনে নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।