• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি :
Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

মেহেরপুর প্রতিনিধি ঃ

 

মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ৩১ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ সকাল ১১.০০ ঘটিকায় মেহেরপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় মহোদয়। সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা সরাসরি পুলিশ সুপার মহোদয়ের নিকট তাদের পেশাগত ও ব্যক্তিগত নানা সমস্যা, সুযোগ-সুবিধা, আবাসন, ডিউটি সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরেন।পুলিশ সুপার মহোদয় সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান প্রদান করেন। পাশাপাশি অন্যান্য সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা, পেশাদারিত্ব, জনবান্ধব পুলিশিং এবং সততার সঙ্গে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।এসময় তিনি বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা হলে তাদের কর্মস্পৃহা ও দায়িত্ববোধ আরও বৃদ্ধি পায়, যা সরাসরি জনসেবার মান উন্নয়নে ভূমিকা রাখে।কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মেহেরপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং পুলিশ সদস্যদের কল্যাণে গৃহীত উদ্যোগসমূহ বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


এ বিভাগের আরও সংবাদ