• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

ধানসিঁড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি:

 

ঝালকাঠি জেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান ফারুকের বিরুদ্ধে টাকার বিনিময়ে পদ বাগিয়ে নেওয়া এবং ইউনিয়নের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় রেন্ট-এ-কার চালক মিজানুর রহমান ফারুক গত ৫ আগস্টের পর অর্থ লেনদেনের মাধ্যমে ধানসিঁড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান পদে আসীন হন। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে নিজেকে জামায়াতপন্থী হিসেবে দাবি করছেন।এলাকাবাসীর অভিযোগ, প্যানেল চেয়ারম্যান হওয়ার পর থেকে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করে অল্প সময়ের মধ্যেই তিনি কোটি টাকার মালিক বনে গেছেন। রাস্তা সংস্কার, সামাজিক অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ লোপাট করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, “আগে তিনি সাধারণ রেন্ট-এ-কার চালক ছিলেন। এখন হঠাৎ করেই তার জীবনযাত্রার মান আমূল বদলে গেছে, যা প্রশ্নের জন্ম দিচ্ছে।”তবে এ বিষয়ে অভিযুক্ত মিজানুর রহমান ফারুকের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।সচেতন মহল ও স্থানীয়দের দাবি, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।


এ বিভাগের আরও সংবাদ