উজিরপুর (বরিশাল) প্রতিনিধি।
আজ ২৯ জানুয়ারি ২০২৬ ইং তারিখে উজিরপুর উপজেলার নারায়ণপুর পল্লী ইউনিয়ন ইনস্টিটিউশন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আলী সুজা। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।এছাড়াও ইউএনও জনাব মোঃ আলী সুজা একই দিনে মেহের নিগার বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।অনুষ্ঠান ও পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।