• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ অপরাহ্ন

বেতাগীতে নৌবাহিনীর ঝটিকা অভিযান, নিয়ামতি বাজার থেকে গাঁজা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক

বরগুনা জেলা প্রতিনিধি।।
Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

বরগুনা জেলা প্রতিনিধি।।

বরগুনার বেতাগী উপজেলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ঝটিকা অভিযানে এক মাদক কারবারিকে বিপুল পরিমাণ গাঁজা ও দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট কতৃক বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি বাজার সংলগ্ন একটি ভাড়া বাসায় এ অভিযান চালানো হয়। অভিযানে নান্টু হাওলাদার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।অভিযানকালে তার হেফাজত থেকে প্রায় ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা, একটি দেশীয় ধারালো অস্ত্র, নগদ অর্থ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।নৌবাহিনী সূত্র জানায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাকেরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ বিভাগের আরও সংবাদ