• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ অপরাহ্ন

রাজাপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত।।

রাজাপুর প্রতিনিধ।।
Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

রাজাপুর প্রতিনিধ।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং রাজাপুর উপজেলার ৬ নম্বর মঠবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মরহুম মেহেদী হাসান সবুরের রুহের মাগফিরাত কামনায় রাজাপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মরহুম মেহেদী হাসান সবুরের নিজ বাড়ির উঠানে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।দোয়া মাহফিলে মরহুম মেহেদী হাসান সবুরের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।দোয়া শেষে উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের স্মৃতিচারণ করেন এবং তার রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।


এ বিভাগের আরও সংবাদ