• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ অপরাহ্ন

ঝালকাঠি-২ আসনে ইলেন ভুট্টোর ব্যাপক গণসংযোগ: ভোটারদের ঢল

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি:।
Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি:

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে প্রচার-প্রচারণায় সরগরম করে তুলেছেন বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। ‘এলেন ভুট্টোর সালাম নিন, ধানের শীষে ভোট দিন’—এই স্লোগানকে সামনে রেখে তিনি ঝালকাঠি ও নলছিটি উপজেলার প্রতিটি ইউনিয়নে ধারাবাহিক গণসংযোগ ও উঠোন বৈঠক চালিয়ে যাচ্ছেন।সম্প্রতি পোনাবালিয়া, মগর ও মোল্লাহাট ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় পথসভা ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি। এসময় ভোটারদের উদ্দেশ্যে ইলেন ভুট্টো বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির প্রধান লক্ষ্য। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সকলকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।কর্মসূচিগুলোতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। সমাবেশ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


এ বিভাগের আরও সংবাদ