• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন

নিকেতন হাউজিং সোসাইটিতে বিএনপির নির্বাচনী গণসংযোগ ও পথসভা।

দৈনিক যায়যায় বেলা।
Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

দৈনিক যায়যায় বেলা।

 

শনিবার বিকেলে ঢাকা-১৭ আসনে ব্যাপক কর্মসূচির প্রস্তুতি।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ৩১ জানুয়ারি (শনিবার) বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর নিকেতন হাউজিং সোসাইটিতে বিএনপির নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হবে।গণসংযোগ কার্যক্রমটি শুরু হবে বাড়ি-১০, ব্লক-এ, রোড-১, নিকেতন হাউজিং সোসাইটিতে অবস্থিত নির্বাচনী অফিস থেকে। এ কর্মসূচির মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া হবে।উক্ত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—বিএনপি চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টা জনাব নাজিম উদ্দীন আলম,বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম,সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত,এছাড়াও সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ।কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয়, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ নিকেতন হাউজিং সোসাইটি এলাকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।নেতৃবৃন্দ জানান, গণসংযোগ ও পথসভার মাধ্যমে সাধারণ ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা তুলে ধরা এবং ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানানো হবে।কর্মসূচির সফল বাস্তবায়নে সর্বস্তরের নেতাকর্মী ও এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন গোলাম আজম সৈকত,সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও সমন্বয়কারী, নির্বাচন প্রচারণা কমিটি (ঢাকা-১৭),নিকেতন হাউজিং সোসাইটি, গুলশান, ঢাকা।


এ বিভাগের আরও সংবাদ