• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

বিএমএসএফের মুকসুদপুর শাখার সাবেক সভাপতির মৃত্যুতে শোক প্রকাশ 

দৈনিক যায়যায় বেলা।
Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

দৈনিক যায়যায় বেলা।

ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ খ্রী: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা শাখার সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে দুপুর দুইটার দিকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন গভীর শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা এবং তার রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন।


এ বিভাগের আরও সংবাদ