ঝালকাঠি প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামের ৫ নং কীর্তিপাশা ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের ঝালকাঠি জেলা শাখার সংগ্রামী আমির এডভোকেট হাফিজুর রহমান।জনসভায় এডভোকেট হাফিজুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক ও কল্যাণমুখী রাজনীতিতে বিশ্বাস করে। তিনি বলেন, সমাজে ন্যায়বিচার, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য জামায়াত দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে ভোট দিয়ে জনগণ সেই ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে অবস্থান নেবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন, ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামের প্রার্থীদের বিজয় নিশ্চিত করা জরুরি। এ জন্য সকল নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।জনসভায় উপস্থিত নেতৃবৃন্দও বক্তব্যে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।জনসভাটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।