• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

পাথরঘাটা থানায় বরগুনা জেলা পুলিশের বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম

বরগুনা জেলা, প্রতিনিধি ঃ
Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

বরগুনা জেলা, প্রতিনিধি

বরগুনা জেলা পুলিশের উদ্যোগে পাথরঘাটা থানার এলাকায় বিশেষ অভিযান এবং যৌথ চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়েছে। জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার কুদরত-ই-খুদা পিপিএম এর কার্যকর নির্দেশনায় এই অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মোহাম্মদ ইব্রাহীম, নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল ব্যানার্জি এবং নৌবাহিনীর কমান্ডার মোঃ আমিরুল ইসলাম।অভিযানে অংশ নেন থানা পুলিশ, ডিবি, ট্রাফিক বিভাগ এবং বাংলাদেশ নেভি। যৌথ চেকপোস্ট স্থাপন ও বিশেষ অভিযান চালিয়ে অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করা হয় অভিযানকালে স্থানীয় বাজার, দোকান ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় করা হয়। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপনের আবেদন গ্রহণ করা হয়।বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষায় এই ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে, যাতে সাধারণ জনগণ নিরাপদে জীবনযাপন করতে পারে এবং অপরাধ দমন নিশ্চিত করা যায়।


এ বিভাগের আরও সংবাদ