• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

নওগাঁর বদলগাছী লাবণ্যপ্রভা পাইলট কমিউনিটি বালিকা বিদ্যালয়ে ৫৯ তম বার্ষিক ত্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক যায়যায় বেলা।
Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

মোঃ ফেরদৌস হোসেন জেলাব্যুরো প্রধান নওগাঁ।

 

গত ২৮-০১-২০২৬ ইং তারিখ বুধবার নওগাঁর বদলগাছী উপজেলার আলোচিত স্বনামধন্য বিদ্যাপীট বদলগাছী লাবণ্য প্রভা ও পাইলট কমিউনিটি বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যান্ত জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল শিক্ষার্থী ও অভিভাবকসহ সম্মানিত অতিথিদের পদচারণায় উৎসবমুখর ছিল।অনুষ্ঠানের প্রথম দিনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রঙীন বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনাগুলো উপভোগ করেন এবং দুই দিনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মননশীলতায় বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথিবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এ বিভাগের আরও সংবাদ