• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছে ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)।

ঢাকা থেকে মোঃ শহীদুল ইসলাম জিয়া।
Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

ঢাকা থেকে মোঃ শহীদুল ইসলাম জিয়া

 

মানববন্ধনে সাংবাদিক নেতারা নরসিংদীতে সাংবাদিকদের ওপর সংঘটিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।বক্তারা জানান, গত ২৬ জানুয়ারি নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সরকারি রাস্তায় অবৈধ চাঁদাবাজির প্রতিবাদ করায় কয়েকজন সাংবাদিকের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। অভিযুক্ত সন্ত্রাসীরা সরকারি রাস্তা লিজ নেওয়ার অজুহাতে সেখানে পার্কিং করা প্রতিটি গাড়ি থেকে নিয়মিত চাঁদা আদায় করছিল। একই ধারাবাহিকতায় তারা সাংবাদিকদের কাছেও চাঁদা দাবি করে। সাংবাদিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়।এই হামলায় ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম সাহেদ, স্থায়ী সদস্য এস এম ফয়েজ, মহসিনসহ মোট ১২ জন সাংবাদিক আহত হন।মানববন্ধনে বক্তারা আক্ষেপ করে বলেন, যারা অপরাধ ও সন্ত্রাসবিরোধী সংবাদ প্রচার করেন, তারাই যখন সন্ত্রাসীদের হামলার শিকার হন, তখন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন দেখা দেয়।মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আলিম মোহাম্মদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা হামলার মূল অভিযুক্তদের এখনো গ্রেফতার না করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রশাসনের কঠোর সমালোচনা করেন এবং দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


এ বিভাগের আরও সংবাদ