• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

দারুন কুরআন হিফ্জ মডেল মাদ্রাসায় সমাপনী ছাত্রদের বার্ষিক পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।

 

ঝালকাঠিতে গত ১১ ডিসেম্বর ২০২৬:দারুন কুরআন হিফ্জ মডেল মাদ্রাসার আয়োজনে সমাপনী হিফ্জ ছাত্রদের বার্ষিক পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান গত বৃহস্পতিবার বিকেলে ধুমধামভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মোহাম্মদ ওবায়দুল হোসাইন, যিনি নিজেই মাদ্রাসার শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও নৈতিক বিকাশের জন্য অগ্রণী ভূমিকা পালন করছেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব, অধ্যক্ষ, কুতুব নগর আযিযীয়া আলিম মাদ্রাসা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আলহাজ্ব হাফেজ মোঃ আমির হুসাইন সাহেব, ইমাম ও খতিব, ইল জি ডি শাহি জামে মসজিদ, ঝালকাঠি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক, মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং স্থানীয় সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে কোরআনের তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সাফল্য কামনা করা হয়। এরপর সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।হিফ্জ মাদ্রাসার এই উদ্যোগ শিক্ষার্থীদের ইসলামী শিক্ষার সঙ্গে সাংস্কৃতিক বিকাশ এবং নৈতিকতায় দৃঢ়তা আনতে সহায়ক হবে বলে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অভিভাবক ও অতিথিরা মন্তব্য করেন।মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ ওবায়দুল হোসাইন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি আনন্দ প্রকাশ করে বলেন, “আমাদের মাদ্রাসার লক্ষ্য শুধু কোরআন শিক্ষাই নয়, শিক্ষার্থীদের চরিত্র ও নৈতিক বিকাশও। এ ধরনের অনুষ্ঠান সেই প্রচেষ্টাকে উৎসাহিত করে।”


এ বিভাগের আরও সংবাদ