• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির বাৎসরিক সাধারণ সভা ও ভোজ অনুষ্ঠিত

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

ঝালকাঠি জেলা প্রতিনিধি :

 

ঐতিহ্যবাহী ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির বাৎসরিক সাধারণ সভা ২৮ জানুয়ারি (বুধবার) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।সভার শুরুতে সভাপতি উপস্থিত সকল আইনজীবীর উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এরপর কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিমুল হাসান সমিতির গত এক বছরের বাৎসরিক আয়-ব্যয় বিবরণী, উন্নয়নমূলক কার্যক্রম এবং আইনজীবীদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরে সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন।আইনজীবী সমিতির অডিটর অ্যাডভোকেট মোঃ কামরুল আহসান ও অ্যাডভোকেট মুন্সি রেজাউল হক আজিম আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন পেশ করেন। উত্থাপিত সম্পাদকীয় ও অডিট রিপোর্টের ওপর আলোচনা করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুন্সি আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান, অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, অ্যাডভোকেট সাকিনা আলম লিজা, অ্যাডভোকেট সোহেল আকন, অ্যাডভোকেট সামিম আলম বাবু, অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনসহ অন্যান্য সদস্যরা।আলোচনা সভা শেষে আইনজীবী সমিতির সদস্য হিসেবে টানা ৪০ বছর আইন পেশায় নিয়োজিত আইনজীবীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি অধিক মামলা পরিচালনার মাধ্যমে পিডি তহবিলে বিশেষ অবদান রাখায় ১০ জন আইনজীবীকে ক্রেস্ট প্রদান করা হয়।সভায় জাতীয় সংসদ নির্বাচনের কারণে স্থগিত থাকা আইনজীবী সমিতির নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মোঃ সৈয়দ হোসেন আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে পুনঃতফসিল ঘোষণা করে স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার কথা জানান।সভা শেষে আইনজীবী সমিতির উদ্যোগে বাৎসরিক ভোজ অনুষ্ঠিত হয়।


এ বিভাগের আরও সংবাদ