• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

দৈনিক যায়যায় বেলা পত্রিকা ও আইপি টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হিসেবে মোঃ শহীদুল ইসলাম জিয়ার নিয়োগ।

বার্তা বিভাগ দৈনিক যায়যায় বেলা।
Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

বার্তা বিভাগ দৈনিক যায়যায় বেলা।

 

দৈনিক যায়যায় বেলা পত্রিকা ও আইপি টেলিভিশন–এর কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে মোঃ শহীদুল ইসলাম জিয়াকে বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।এই নিয়োগের মাধ্যমে পত্রিকা ও আইপি টেলিভিশনের সংবাদ সংগ্রহ, মাঠপর্যায়ের রিপোর্টিং এবং বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী সংবাদ পরিবেশনে নতুন মাত্রা যোগ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।মোঃ শহীদুল ইসলাম জিয়া দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তার অভিজ্ঞতা, সততা ও দায়িত্বশীলতা বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।বিশেষ প্রতিনিধি হিসেবে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, সামাজিক সমস্যা, উন্নয়নমূলক কার্যক্রম ও জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ সংগ্রহ করে দৈনিক যায়যায় বেলা পত্রিকা ও আইপি টেলিভিশনের মাধ্যমে দর্শক ও পাঠকদের কাছে তুলে ধরবেন।দৈনিক যায়যায় বেলা পত্রিকা ও আইপি টেলিভিশন পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে এবং প্রত্যাশা করা হচ্ছে তিনি পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।আরো প্রকাশ থাকে যে নিয়োগের সময় বা পরবর্তীতে যদি কোনো তথ্য গোপন করার প্রমাণ পাওয়া যায়, অথবা উপরোক্ত কোনো অপরাধে সম্পৃক্ততা নিশ্চিত হয়, তবে কোনো প্রকার নোটিশ বা ব্যাখ্যার সুযোগ না দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।


এ বিভাগের আরও সংবাদ