বার্তা বিভাগ দৈনিক যায়যায় বেলা।
দৈনিক যায়যায় বেলা পত্রিকা ও আইপি টেলিভিশন–এর সংবাদ কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে মোঃ নাজমুলকে জামালপুর জেলা প্রতিনিধি (বুরো প্রধান) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।এই নিয়োগের মাধ্যমে জামালপুর জেলার সার্বিক সংবাদ, সামাজিক সমস্যা, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও বস্তুনিষ্ঠ ও সময়োপযোগীভাবে পাঠক ও দর্শকদের কাছে উপস্থাপন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।মোঃ নাজমুল সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তার দায়িত্বশীলতা, সততা ও মাঠপর্যায়ে কাজ করার অভিজ্ঞতা এই নতুন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন দৈনিক যায়যায় বেলা পত্রিকা ও আইপি টেলিভিশন কর্তৃপক্ষ।প্রতিনিধি হিসেবে তিনি জামালপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, প্রশাসনিক কার্যক্রম, উন্নয়নমূলক উদ্যোগ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ সংগ্রহ করে দৈনিক যায়যায় বেলা পত্রিকা ও আইপি টেলিভিশনের মাধ্যমে প্রচার করবেন।দৈনিক যায়যায় বেলা পত্রিকা ও আইপি টেলিভিশন পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে এবং প্রত্যাশা করা হয়েছে যে, তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।সতর্ক বিজ্ঞপ্তি:প্রতিষ্ঠানের আইডি কার্ড ব্যবহার করে কোনো ব্যক্তি যদি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, মাদক সংশ্লিষ্ট অপরাধ, নারী নির্যাতন, নারী পাচার বা কোনো ধরনের অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকাণ্ডের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। নিয়োগের সময় বা পরবর্তীতে কোনো তথ্য গোপন করার প্রমাণ পাওয়া গেলে বা এ ধরনের অপরাধে সম্পৃক্ততা নিশ্চিত হলে, কোনো প্রকার নোটিশ ছাড়াই সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।অতিরিক্ত বিজ্ঞপ্তি:বর্তমান প্রেক্ষাপটে সংশ্লিষ্ট প্রতিনিধির জন্য কোনো প্রকার সম্মানী বা ভাতা প্রদান করা এই মুহূর্তে সম্ভব নয়। বরং দৈনিক যায়যায় বেলা পত্রিকা ও আইপি টেলিভিশনের সার্বিক কার্যক্রম পরিচালনা ও উন্নয়নের স্বার্থে প্রতিনিধিকে তার নিজ দায়িত্ব ও সক্ষমতা অনুযায়ী প্রতিষ্ঠানের পক্ষে আর্থিকভাবে সহযোগিতা করতে হবে। এ বিষয়ে কোনো প্রকার আপত্তি বা অজুহাত গ্রহণযোগ্য হবে না।