• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

নওগাঁর মহাদেবপুরে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ 

এম এ মজিদ নওগাঁ প্রতিনিধিঃ
Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

এম এ মজিদ নওগাঁ প্রতিনিধি।

 

নওগাঁ জেলার পুলিশ সুপার এর নির্দেশনায় মহাদেবপুর থানা কর্তৃক ২ কেজি গাঁজা উদ্ধার ও ০১ (এক) জন আসামী গ্রেফতার।জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এর সার্বিক নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ কর্তৃক অদ্য ইং (২৬)তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে মহাদেবপুর থানাধীন হাতুর ইউপিস্থ মহিষবাথান গ্রামস্থ জনৈক সাহেব আলীর বাড়ীর দক্ষিণ পাশে মহিষবাথান টু কাটাবাড়ি গামী পাঁকা রাস্তার উপর দুইজন মাদক ব্যাবসায়ী মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে।বিষয়টি গোপনে জানার পর অফিসার ফোর্স ছদ্দবেশ ধারন করে এবং পোশাকধারী পুলিশ এর সহায়তায় মাদক ব্যাবসায়ী মোঃ সোহাগ হোসেন(২৫), পিতা-মৃত মোকলেছার রহমান সাং-মহিষবাথান থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁকে ০২ (দুই) কেজি গাঁজাসহ ধৃত করা হয়। উক্ত সময় অপর একজন মাদক ব্যাবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে ‍যায়।পলাতক অপর মাদক ব্যাবসায়ীর নাম ঠিকানা জিজ্ঞাসা করিলে তার নাম মোঃ হাই বাবু (৫৫), পিতা-অজ্ঞাত উদ্দিন, সাং- হাতুর থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁ বলে জানায়। উক্ত মাদক উদ্ধার বিষয়ে মহাদেবপুর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।


এ বিভাগের আরও সংবাদ