• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

মেহেরপুর থেকে তুষার খান।
Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

মেহেরপুর থেকে তুষার খান।

 

অদ্য ২৫/০১/২০২৬ খ্রি. উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, মেহেরপুর সদরের আয়োজনে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মেহেরপুর সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. সৈয়দ এনামুল কবির, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, মেহেরপুর মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় মহোদয়। এ সময় পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণার্থীদেরকে সততা, সাহসিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন এবং নির্বাচন চলাকালীন সময়ে করণীয় ও বর্জনীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।


এ বিভাগের আরও সংবাদ