• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

ঝালকাঠিতে ৬ লিটার দেশীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক।

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।

ঝালকাঠির সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ৬ লিটার দেশীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।আটক ব্যক্তি হলেন ওই এলাকার বাসিন্দা মো. নাছির উদ্দিন মৃধা। রোববার (২৫ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল তার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ির একটি কন্টেইনার থেকে ৬ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।ডিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মদের মালিকানা স্বীকার করায় ঘটনাস্থল থেকেই নাছির মৃধাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।ডিবি আরও জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ বিভাগের আরও সংবাদ