• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

ঝালকাঠি পৌর এলাকার ৯ নং ওয়ার্ডে ধানের শীষের মিছিল।

দৈনিক যায়যায় বেলা।
Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

দৈনিক যায়যায় বেলা।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিক বরাদ্দের দ্বিতীয় দিনে ঝালকাঠি শহরের ৯ নং ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষে ধানের শীষের মিছিল করেছে ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন এর নেতাকর্মীরা। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মিজানুর রহমান মুবিন এর সমন্বয়ে সন্ধা ৭ টায় ঝালকাঠি লঞ্চ ঘাট থেকে ধানের শীষে ভোট চেয়ে নানা স্লোগান দিয়ে ওয়ার্ডের কলাবাগান, কাঠপট্টি, রীড রোড, শহিদ মিনার রোড, প্রেসক্লাব হয়ে টিন পট্টি সড়ক প্রদক্ষিণ করে লঞ্চ ঘাট এলাকায় শেষ হয়। মিছিল শেষে ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ রফিক হাওলাদার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুস ঘরামীর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ নাসির তালুকদার, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ ফারুক সরদার, মোঃ মাসুদ হোসেন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ মামুন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমিন লেলিন মুক্তা, ঝালকাঠী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ তুষার খান, ঝালকাঠীবপৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সামিম মৃধা, যুগ্ম আহবায়ক মোঃ আলিম মৃধা, জেলা যুবদলের সদস্য মোঃ মশিউর রহমান ফরহাদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ মিরাজ, ঝালকাঠি পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহিন খান, মোঃ জাকির গাজী, মোঃ ফরিদ হোসেন, ঝলকাঠী পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ হেমায়ত হোসেন, শ্রমিক নেতা হালিম, মিলন সহ বিএনপি এবং অঙ্গ সংগঠন এর তিন শতাধিক নেতাকর্মী।বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর সাম্য মানবিক বাংলাদেশ গঠন সহ সকলের অধিকার নিশ্চিত করতে এবং দেশ গঠনে অংশিদার হতে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান। নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার জন্য অনুরোধ করা হয়।


এ বিভাগের আরও সংবাদ