• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

মোরেলগঞ্জে জমি বিরোধের জেরে ফেরিঘাটে তাণ্ডব গৃহবধূকে পিটিয়ে জখম, কান ছিঁড়ে গহনা ছিনতাই

মোরেলগঞ্জ প্রতিনিধি:
Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রকাশ্য দিবালোকে ফেরিঘাট এলাকায় জমিজমা বিরোধের জেরে এক গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ৫–৬ জন সন্ত্রাসী গৃহবধূকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে এবং কান ছিঁড়ে স্বনের গহনা ছিনিয়ে নেয়।ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে। আহত গৃহবধূ নাসিমা বেগম (৩৫) মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা স্বপন হাওলাদারের স্ত্রী।স্থানীয় সূত্র জানায়, পূর্বশত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে ফেরিঘাট নিজ বাড়িতে একা পেয়ে নাসিমা বেগমের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ফ্রীস্টাইল কায়দায় তার ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর করে এবং কান থেকে স্বনের গহনা ছিঁড়ে নেয়। হামলাকারীরা স্বর্ণালংকার ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।গৃহবধূর আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, প্রকাশ্যে এমন সন্ত্রাসী হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।


এ বিভাগের আরও সংবাদ