• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

নওগাঁর বদলগাছীতে জমকালো আয়োজনে ৮৬ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন 

মোঃ ফেরদৌস হোসেন জেলা ব্যুরো প্রধান, নওগাঁ। 
Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

মোঃ ফেরদৌস হোসেন জেলা ব্যুরো প্রধান, নওগাঁ।

নওগাঁর বদলগাছী সরকারী মডেল পাইলট হাইস্কুলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ৮৬ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।  ২৩-০১-২০২৬ ইং তারিখ শুক্রবার সকাল ১১ টায় বিদ্যালয়টির ১ম পর্বের অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উপজেলার ঐতিহ্যবাহী বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের ৮৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আগামী ২৫-০১-২০২৬ ইং তারিখ রোববার দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে  ১ম পর্বের জন্য উক্ত বিদ্যালয়ের মাঠকে দৃষ্টি নন্দন করার জন্য রঙীন বেলুন ও ফেস্টুন দিয়ে সাজানো হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, মশাল হাতে মাঠ প্রদক্ষিণ, স্কাউট দলের মাঠ প্রদক্ষিণ শেষে, ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়। বিদ্যালয়টির বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক টিএম আসাদুজ্জামানের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফফর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ পলাশ উদ্দিন সহকারী কমিশনার(ভূমি), মোঃ লুৎফর রহমান অফিসার ইনচার্জ, বদলগাছী থানা, মোঃ শফিউল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বদলগাছী। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবুল কালাম মুহাঃ আজাদ এবং প্রাক্তন সিনিয়র শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন রবিউল করিম, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস সাত্তার, প্রাক্তন সভাপতি মজিবুর রহমান সহ প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারী এবং অভিভাবক, বৃন্দ।অনুষ্ঠানের শুরুতে দলীয় নৃত্য, দৌড় ঝাঁপ,যেমন খুশি তেমন সাজ আয়োজন করা হয়। পরিশেষে, আনুষ্ঠানিক ভাবে ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।


এ বিভাগের আরও সংবাদ