• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

ধানসিঁড়ি ইউনিয়নের বৈদরাপুর গ্রামে শতাধিক মহিলাদের নিয়ে ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর উঠান বৈঠক।

দৈনিক যায়যায় বেলা।
Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

দৈনিক যায়যায় বেলা

 

ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের বৈদরাপুর গ্রামে জেলা তাঁতি দলের সভাপতি বাচ্চু হাসান খানের বাড়িতে ঝালকাঠি উপজেলা বিএনপির সহ সভাপতি এবং ঝালকাঠি জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিনের নেতৃত্বে শতাধিক মহিলাদের নিয়ে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত উঠান বৈঠকে অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সদস্য এডভোকেট আলাউদ্দিন খান।জেলা তাঁতি দলের সভাপতি বাচ্চু হাসান খান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হাসান খান। জেলা যুবদলের যুগ্ন আহবায়ক গোলাম মাওলা মনির। জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুবেল মুন্না। জেলা ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক আরিফুর রহমান সজীব সহ উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ।


এ বিভাগের আরও সংবাদ