দৈনিক যায়যায় বেলা।
প্রিয় সাথী,আসসালামু আলাইকুম ঝালকাঠি জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা রইল। আগামী ২৬ জানুয়ারী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বরিশালে শুভাগমন করবেন এবং বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। উক্ত কর্মসূচি সফল করতে আগামীকাল ২২ জানুয়ারী বিকেল ৩ টায় আমতলা রোডস্থ দলীয় কার্যালয়ে ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হইবে। উক্ত প্রস্তুতি সভায় ঝালকাঠি জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সকল সদস্য বৃন্দ, জেলা বিএনপির আওতাধীন ৬ টি ইউনিটের সুপার ফাইভ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, পৌর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক / আহবায়ক ও সদস্য সচিব গণকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন এ্যাড: মোঃ শাহাদাৎ হোসেন,সদস্য সচিব ঝালকাঠি জেলা বিএনপি।