দৈনিক যায়যায় বেলা।
ঝালকাঠীর কাঠালিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি পাওয়া এক নেতাকে পুনরায় দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। জেলা বিএনপির সিদ্ধান্তে শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামসুল আলমকে তার স্বপদে বহাল করা হয়েছে।বুধবার (২১ জানুয়ারি) ঝালকাঠী জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন এবং সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনের অনুমোদনের বিষয়টি উল্লেখ করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছরের ৯ নভেম্বর মো. শামসুল আলমকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২০২৫ সালের ৮ জুন তার আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী অব্যাহতির আদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় স্বপদে বহাল করা হয়।দলীয় নেতাকর্মীদের মধ্যে এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে