মোঃ ফেরদৌস হোসেন জেলা ব্যুরো প্রধান,নওগাঁ।
নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় সরিষা ক্ষেতের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানাযায় যে, ১৯-০১-২০২৬ ইং তারিখ সোমবার সকাল আনুমানিক সাড়ে ছয়টার সময় কৃষকেরা ক্ষেতে কাজ করতে যাওয়ার সময় উপজেলার মথুরাপুর ইউপির জাবারীপুরহাট এলাকায় শরিষা ক্ষেতের পাশে অচেতন অবস্থায় এক যুবককে দেখতে পায়। খবর পেয়ে সেখান থেকে বদলগাছী থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।স্থানীয় বাসিন্দা বলেন গত কয়েক দিন ধরে এলাকায় কিছু অপরিচিত লোকজনকে ঘোরাফিরা করতে দেখা গেছে। বিষয়টি তখন কেউ আমলে নেয়নি। লাশটি উদ্ধারের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।থানা পুলিশ আরোও জানায়,পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শান্তার সরদার পাড়ার সেকেন্দার আলীর ছেলে আশরাফুল (৩১)। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩১ বছর হতে পারে। রাতের কোনো একসময় হত্যার পর লাশটি সেখানে ফেলে রাখা হয়েছে কিনা—সেটি নিবির ভাবে তদন্ত করা হচ্ছে।ওসি লুৎফর রহমান আরও জানান, “ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।”মৃতের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। হত্যার আলামত মিললে জড়িতদের শনাক্তে অভিযান চালানো হবে।উল্লেখ্য মৃত আশরাফুল গাছকাটা শ্রমিক হিসাবে কাজ করতো।