নগরকান্দা থেকে মিজানুর রহমান।
নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজনে ১২ জানুয়ারি সোমবার বিকালে তালমার মোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদুল হাসান মিরানের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার আলী জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ ও যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদসহ প্রমুখ।