• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

ঝালকাঠি-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

এইচ এম আব্দুল কুদ্দুস
Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

এইচ এম আব্দুল কুদ্দুস

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত নির্বাচন কমিশনে করা আপিলে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশন তার আপিল মঞ্জুর করেন।উল্লেখ্য, প্রার্থীতা যাচাইয়ের নির্ধারিত দিনে ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের সমর্থনে দেওয়া স্বাক্ষরে গড়মিল রয়েছে—এমন অভিযোগে গোলাম আজম সৈকতের প্রার্থিতা বাতিল করেন। এ সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয়ে তিনি নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন।আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার আবেদন গ্রহণ করলে পুনরায় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান তিনি।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ ঝালকাঠি-১ আসনে গোলাম আজম সৈকত বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন।প্রার্থিতা ফিরে পাওয়ার পর গোলাম আজম সৈকত নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে ভোটারদের সমর্থনের স্বাক্ষর নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর অভিযোগ উত্থাপন করা হয়েছিল।তিনি আরও জানান, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার সাধারণ মানুষ তাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে এবং সব শ্রেণি-পেশার মানুষের সমর্থন নিয়ে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।


এ বিভাগের আরও সংবাদ