• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

পিরোজপুরে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি বরিশাল মহোদয়ের যোগদান । 

পিরিজপুর জেলা প্রতিনি।।
Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

পিরিজপুর জেলা প্রতিনি।।

পিরোজপুরে ১৩ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ মঙ্গলবার পিরোজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের ব্যাডমিন্টন প্লে গ্রাউন্ডে জেলা পুলিশ পিরোজপুর আয়োজিত পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা পুরস্কার বিররণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আফিয়া দিল,সভানেত্রী পুলিশ নারী কল্যাণ সমিতি, (পুনাক), বরিশাল রেঞ্জ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মহোদয়।জমজমাট ফাইনাল খেলায় পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের অংশ গ্রহণে ফাইনাল ম্যাচ,পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট” অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।এ সময় পিরোজপুর জেলার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ বিভাগের আরও সংবাদ