পিরিজপুর জেলা প্রতিনিধি।
মঙ্গলবার সকাল ১০.৩০ টায় পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম মহোদয়। সঙ্গে ছিলেন পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মহোদয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আফিয়া দিল,সভানেত্রী পুলিশ নারী কল্যাণ সমিতি, (পুনাক), বরিশাল রেঞ্জ ও জনাব মনিরা সুলতানা কমান্ডেন্ট ইনসার্ভিস ট্রেনিং সেন্টার,পিরোজপুর।প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার ( মঠবাড়িয়া সার্কেল) জনাব পার্থ চক্রবর্তী, পিপিএম ।প্যারেড পরিদর্শনকালে ডিআইজি মহোদয় ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মুল্যায়ন, শারীরিক ফিটনেস এবং টার্ন আউট এর উপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। ডিআইজি মহোদয় প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা, ক্ষিপ্রতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে তিনি পুলিশ লাইন্স এর বিভিন্ন শাখা পরিদর্শন ও নির্দেশনা প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবদুল আউয়াল , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মো: জিয়াউর রহমান ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন জাহান,সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) জনাব সাবিহা মেহেবুবা, অফিসার ইনচার্জ পিরোজপুর সকল থানা, ট্রাফিক ইনচার্জ,কোর্ট ইন্সপেক্টর,আরআই পুলিশ লাইন্স, ডিআইও-১ আরও-১ রিজার্ভ অফিস, সিভিল স্ট্রাফ সহ জেলা পুলিশ পিরোজপুরের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।