• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

উজিরপুর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে তারেক রহমানের সংবর্ধনায় ঢাকায় যাচ্ছেন হাজার হাজার নেতাকর্মী।   

উজিরপুর থেকে খোকন ডাকুয়া। 
Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

উজিরপুর থেকে খোকন ডাকুয়া।

‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর তিন মাসের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় সংবর্ধনা সভায় উজিরপুর থেকে হাজার হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে তিনি রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এ সমাবেশকে ঘিরে উজিরপুর শ্রমিক শ্রমিক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উচ্ছ্বাস লক্ষ করা যাচ্ছে। নেতৃত্বে ছিলেন উজিরপুর উপজেলার শ্রমিক দলের সভাপতি সোলেমান খান হাইয়ুম। উজিরপুর উপজেলার শ্রমিক দলেরসাধারণ সম্পাদক মোঃ খোকন ডাকুয়া, ৭ নং বামরাইল ইউনিয়ন সাধারণ সম্পাদক সুমন হালদার। ৮ নং শিকারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, মোঃ রায়হান শরীফ রুমি।ডিগ্রী কলেজ সভাপতি আলহাজ্ব বিএন খান,৮ নং শিকারপুর ইউনিয়নের সদস্য শফিকুল ইসলাম রাব্বি। উপজেলা থ্রি হুইলার শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক, মোঃ আল আমিন হাওলাদার।উজিরপুর পৌর যুবদল সুজন বেপারী।ও ৩ নং ওয়াট সাধারণ সম্পাদক পঙ্কজ নন্দী। সহ অসংখ্য নেতাকর্মী।


এ বিভাগের আরও সংবাদ