• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

ফরিদপুরে দখল হয়ে যাচ্ছে রেলওয়ের জায়গা!!অভিযোগের পরেও কতৃপক্ষ নিরব 

ফরিদপুর জেলা প্রতিনিধি।।
Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

ফরিদপুর জেলা প্রতিনিধি।

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমা রেলস্টেশন সংলগ্ন মাদ্রাসার পাশে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি অবৈধভাবে দখল করে বালু ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী দেলোয়ার মাতুব্বরের বিরুদ্ধে।এলাকাবাসীর দাবি, রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ ছাড়া এভাবে প্রকাশ্যে ও দীর্ঘ সময় ধরে সরকারি জমি দখল করা কোনোভাবেই সম্ভব নয়। স্থানীয় সূত্রে জানা যায়, রেলওয়ে স্টেশনের পাশেই মাদ্রাসা সংলগ্ন একটি নিচু রেলওয়ের জমি দখল করে সেখানে বালু ভরাট করা হয়েছে। এর ফলে তালমা বাজারের একটি গুরুত্বপূর্ণ ড্রেন বন্ধ হয়ে গেছে। পানি চলাচল ব্যাহত হওয়ায় সামান্য বৃষ্টিতেই বাজার এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হবে মনে করছেন ব্যবসায়ীরা। এতে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়ার সম্ভাবনায় রয়েছেন সাধারণ মানুষ। স্থানীয় নুরজাহান বেগম বলেন, “আমি অসহায় রেলওয়ে পাকশী থেকে এই যায়গাটি কৃষি খাতে লীজ নিয়েছি, দেলোয়ার মাতুব্বর প্রভাবশালী হওয়ায় আমার লীজকৃত যায়গায় জোরপূর্বক রাতের আধারে বালু ভরাট করেছে।,বাধা দিলে আমাকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে।দেলোয়ার মাতুব্বর বলে ২ লক্ষ টাকা দিলে যায়গা ছেরে দিব। আমি এ বিষয় পাকশী ভু-সম্পত্তি কর্মকর্তা বরার লিখিত অভিযোগ দিয়েছি।এলাকাবাসীর অভিযোগ, দেলোয়ার মাতুব্বর এর আগেও কৌশলে রেলওয়ের একাধিক জায়গা দখল করেছেন। অভিযোগ রয়েছে, প্রথমে বসতবাড়ি নির্মাণ, পরে একের পর এক জমি দখলের মাধ্যমে তিনি রেলওয়ের সম্পত্তিকে ব্যক্তিগত সম্পদে রূপান্তর করছেন। স্থানীয় ব্যবসায়ী ফরহাদ বলেন, ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টি হলেই প্রতিটি দোকানের সামনে পানি জমে থাকার সম্ভাবনা রয়েছে। আমরা বারবার অভিযোগ করেছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি।অভিযোগ বিষয়ে দেলোয়ার মাতুব্বর বলেন, আমি রেলওয়ের কাছ থেকে কৃষি কাজের জন্য জায়গাটি লিজ নিয়েছি। জায়গাটি ডোবা ছিল, তাই বালু দিয়ে ভরাট করেছি। ভবিষ্যতে এই জায়গার নামে ব্যবসায়িক লিজ নেওয়ার পরিকল্পনা আছে।তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, রেলওয়ের জায়গায় বালু ভরাটের কারণে বাজারের ড্রেন দিয়ে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। দ্রুত সমাধানে রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা শফিকুল ইসলাম এ দাবি নাকচ করে বলেন, বর্তমানে রেলওয়ের কোনো জমি লিজ দেওয়ার সুযোগ নেই। তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীর মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। দেলোয়ার মাতুব্বর নামে এক ব্যক্তি রেলওয়ের জমি দখল করেছেন-এমন অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ বিভাগের আরও সংবাদ