• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

মহান বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত।

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ঝালকাঠি ঝালকাঠি পৌর স্টেডিয়ামে বর্ণিল কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।  পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মানিত জেলা প্রশাসক জনাব মমিন উদ্দিন , ঝালকাঠি মহোদয় এবং সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান , ঝালকাঠি মহোদয়, উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করেন ঝালকাঠি জেলা পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড এবং শিশু কিশোর সংগঠন সমূহ। এ সময় এক বর্ণিল ও মনমুগ্ধকর কুচকাওয়াজ উপভোগ করেন আমন্ত্রিত অতিথিগণ। সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এবং সুযোগ্য পুলিশ সুপার মহোদয় কুচকাওয়াজ পরিদর্শন করেন ও অভিবাদন গ্রহন করেন। পরে কুচকাওয়াজ, শারীরিক কসরত ও ডিসপ্লেতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ করা হয়।এ সময় জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ,অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) ঝালকাঠি মহোদয় , জনাব এস এম বায়েজীদ ইবনে আকবর , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঝালকাঠি মহোদয়সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এ বিভাগের আরও সংবাদ