• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে।

দৈনিক যায়যায় বেলা।
Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

দৈনিক যায়যায় বেলা।

দেশের মেধাশূন্য করার লক্ষ্যে বাংলাদেশের অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে তাঁদের নির্যাতনের পর হত্যা করে। তারপর থেকে দিনটিকে বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। জেলা পুলিশ, ঝালকাঠি কর্তৃক শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়। ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে পৌর খেয়াঘাট বধ্যভূমিতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, ঝালকাঠি মহোদয়। পরবর্তীতে ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ মমিন উদ্দিন, ঝালকাঠি মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ), জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, ঝালকাঠি মহোদয়।এসময় ঝালকাঠি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এ বিভাগের আরও সংবাদ