• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ।
Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

 

ভূমিদস্যু আওয়ামী লীগের সন্ত্রাসী বজলু রাড়ীর সংবাদ সম্মেলনে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় জনতা। উল্লেখ্য ‎গতকাল ০৭/১২/২০২৫ইং তারিখ প্রতারক বজলু রাড়ী কর্তৃক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ভুল বুঝিয়ে কিছু সংখ্যক ব্যক্তিদের নাম জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন উদ্দেশ্য প্রনোদিত বক্তব্য প্রচার করায় উক্ত বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় জনতা ও উল্লেখিত ব্যক্তিরা। ‎প্রতারক বজলু রাড়ী আওয়ামী শাসন আমলে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ঘনিষ্টজন হিসেবে এবং ইউনিয়ন আওয়ামীলীগের পদ-পদবী থাকায় নিজ গ্রাম নলছিটি উপজেলার কয়া ও বীরনারায়ন গ্রামের গরীব অসহায় কৃষকদের জমি জবর দখল করে। তারা প্রতিবাদ করিলে এলাকার প্রায় শতাধিক কৃষকের বিরুদ্ধে ২৮টি মিথ্যা মামলা দায়ের করে। এলাকার ভূমিহীনদের সরকার কর্তৃক প্রদানকৃত বন্দোবস্ত জমি নামে-বেনামে ভূয়া দলিল করে দখল করিলে গত ১২/০৫/২০২৫ইং তারিখ ৩১.১০.৮২০০.০১২.০৭.১০৭.২৪-৪৯ নং স্মারকে জেলা প্রশাসক ঝালকাঠী ১৩টি দলিলের জমির বন্দোবস্ত বাতিল করে। উল্লেখিত বিষয়ে গরীব কৃষকদের পাশে থেকে সন্ত্রাসী বজলু রাড়ীর এ ধরনের কার্যকলাপের প্রতিবাদ করায় ছিদ্দিক মাঝী সহ অন্যান্যদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যা বানোয়াট বক্তব্য প্রচার করে। ‎উক্ত সংবাদ সম্মেলনে প্রতারক বজলু রাড়ী ছিদ্দিক মাঝি সম্পর্কে বলেন তাহার আওয়ামীলীগের সেক্রেটারী পদ ছিল। প্রকৃতপক্ষে ছিদ্দিক মাঝী মেঘনা ইন্স্যুরেন্স পিএলসির ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন এবং তিনি তাদের পরিবারের কেহ আওয়ামীলীগের রাজনীতির সাথে জরিত নন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনের পরের দিন সিদ্দিক মাঝী ও তার ২ (দুই) ভাই ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষে প্রচারনা করায় আওয়ামী সন্ত্রাসী বজলু রাড়ি,দলবলসহ তাদের প্রাইভেট কার ভাংচুর করে এবং ছিদ্দিক মাঝীর বড় ভাইকে পিটিয়ে গুরুতর জখম করে এতে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। স্থানীয় মোঃ ইউনুচ আলী ফকির প্রকৃতপক্ষে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মরত থেকে বর্তমানে অবসরে আছেন। তিনি পৈত্রিক সম্পত্তি রক্ষা করার জন্য বজলু রাড়ীর বিরুদ্ধে কথা বলায় তাকে মিথ্যা মামলায় ফাসানো হয়। মোহন হাওলাদার সম্পর্কে বলেন তিনি বজলু রাড়ীর কাছে চাদাঁ দাবী করে যা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। উক্ত ঘটনার কোন তথ্য প্রমান নাই।মোহন হাওলাদার স্থানীয় বিএমপির কৃষক দলের দপদপিয়া ইউনিয়ানের যুগ্ম আহবায়ক এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রতারক বজলু রাড়ী ইউনিয়ান আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক থাকায় দু-জনের মধ্যে পূর্ব বিরোধের কারনে তাকে জড়িয়ে সংবাদ সম্মেলনে এমন বক্তব্য দেওয়া হয়। মোঃ দেলোয়র তালুকদার তিনি বর্তমান দপদপিয়া ইউনিয়ানের ৭ নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়েত ইসলামীর সভাপতি দায়িত্ব পালন করছেন।এছাড়াও অন্যান্য যাদের কথা উল্লেখ করেছেন তারা চাকুরীজীবি এবং কৃষক।‎উল্লেখিত বিষয় ভুক্তভোগীরা প্রতারক বজলু রাড়ীর সংবাদ সম্মেলনে প্রচারিত মিথ্যা বক্তব্যের বিরুদ্বে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। ইতিপূর্বে একাধিকবার প্রতার বজলু রাড়ির বিরুদ্ধে সংবাদ সম্মেলন,মানববন্ধন,বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। টেলিভিশন সহ একাধিক প্রকাশিত হয়েছে জাতীয় দৈনিক, দৈনিক আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত হয়েছে বারবার।


এ বিভাগের আরও সংবাদ