• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

ঝালকাঠিতে চাঁদা না পেয়ে সোশ্যাল মিডিয়ায় অসত্য তথ্য দিয়ে মানহানি করার চেষ্টা চালাচ্ছে একটি কুচক্র মহল ভুক্তভোগের অভিযোগ। 

ঝালকাঠি থেকে মোল্লা শাওন।
Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

ঝালকাঠি থেকে মোল্লা শাওন।

ঝালকাঠি জেলা পরিষদের সাভেয়ার মোঃ মাইনুল ইসলামকে নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট ছড়িয়ে দিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে একটি চক্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসত্য তথ্য দিয়ে এক প্রতারক ফেসবুক আইডি দিয়ে অপপ্রচার চালাচ্ছে সেখানে উল্লেখ করা হয়।ঝালকাঠি জেলা পরিষদের সার্ভেয়ার মোঃ মাইনুল ইসলাম, পরিচয় দেন উপসহকারী প্রকৌশলী হিসাবে এমনকি আইন না মেনে বুয়া সিল মোহর ব্যবহার করেছেন। এবং ঘুষ নেন চেকের মাধ্যমে পটুয়াখালীতে রয়েছে ১৫০০ স্কয়ার ফিটের ফ্ল্যাট সহ কুয়াকাটা হোটেল করেছেন।বিনিয়োগ এভাবেই চলছে তার রমরমা ঘুষ বাণিজ্য। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন, সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ঝালকাঠি জেলা পরিষদের সার্ভেয়ার মোঃ মাইনুল ইসলাম। তিনি ফেসবুকের অসত্য তথ্যের বিষয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।তিনি আরো বলেন আমার কাছে থেকে চাঁদা দাবি করা হয়। আমি চাঁদা দিতে অস্বীকার করায় পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে এই অপপ্রচার চালানো হয়েছে। পোস্টদাতা নিজের স্বার্থে মিথ্যাচার করছে। এগুলোর কোন সত্যতা নেই সম্পূর্ণ অসত্য তথ্য দিয়ে আমাকে হয়রানি করা চেষ্টা চালাচ্ছে। এমনকি ফেসবুকে অসত্য তথ্য পোস্ট দিয়ে আমার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করছেন আমাকে বিভিন্ন রকম ভয় দেখাচ্ছে একটি কুচক্র মহল। ঝালকাঠি জেলা পরিষদের সাভেয়ার মো. মাইনুল ইসলাম, সাংবাদিকদের বলেন ঝালকাঠি জেলা পরিষদে দীর্ঘ দুই বছর ছয় মাস যাবত সততার সাথে কর্মরত আছি আমার ব্যক্তি জীবনে সরকারি বেতনের বাহিরে কখনো কারো কাছ থেকে অসৎভাবে একটা টাকাও আয় করিনি কিন্তু একটি চক্র আমাকে মানহানি করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ছবি ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে । আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় অভিযুক্ত ফেসবুক পোস্টদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এমনটাই সাংবাদিকদের জানানো হয়েছে।

 


এ বিভাগের আরও সংবাদ