• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

ঝালকাঠি সদর উপজেলার চামটা গ্রামে পল্লী বিদ্যুতের লাইন ম্যান সাখাওয়াত হোসেন তালুকদার হাজার কোটি টাকার মালিক অবৈধ সম্পদের দাপটে গ্রামবাসীই জিম্মি আত্মীয়-স্বজনসহ গ্রামবাসীর মানববন্ধন। 

ঝালকাঠি থেকে সিয়াম খান।
Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ঝালকাঠি থেকে সিয়াম খান

 

অভিযোগ ও স্থানীয় দের তথ্য মতে জানা যায় ঝালকাঠি জেলার বাসন্ডা ইউনিয়নের চামটা গ্রামের মৃত ফজলুল হক তালুকদার ছেলে আওয়ামী লীগের দোসর সাখাওয়াত হোসেন তালুকদার ক্ষমতার অপব্যবহার করে পল্লী বিদ্যুতের লাইন ম্যান হয় দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছে এমনকি আপন ভাইদের সাথে করে আসছে অনিয়ম দুর্নীতি এমন চাঞ্চল্যকর তথ্য দিয়ে প্রশাসনের সহযোগিতা চেয়ে তার আপন ভাইয়েরা ও স্থানীয়রা গ্রামের বাড়িতে মানববন্ধন করেছে।জুলুমবাজ ভূমি দস্যু আওয়ামী লীগের দোসর সাখাওয়াত হোসেন তালুকদার বর্তমানে গাজীপুর জেলার পল্লী বিদ্যুতে লাইনম্যান হিসাবে কর্মরত আছে তার বড় ভাই মাহাতাব হোসেন তালুকদার মানববন্ধনে অভিযোগ করেছেন—তার ছোট ভাই ভূমি দস্যু জুলুমবাজ সাখাওয়াত হোসেন তালুকদার জোরপূর্বক তার বসতবাড়ি দখল করার চেষ্টা চালাচ্ছেন এবং এলাকার একাধিক অসহায় মানুষের সম্পত্তি দখল করেছে গায়ের জোরে অবৈধ টাকার বিনিময় বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়ে ক্ষমতার জোরে বিভিন্ন অপকর্ম করে আসছে এমন অভিযোগ করে প্রশাসনের সহযোগিতা চেয়ে স্থানীয়দের সাথে নিয়ে মানববন্ধন করেছে।মাহাতাব হোসেন সাংবাদিকদের জানিয়েছেন এক সময় কিছুই ছিল না ভূমি দস্যু জুলুমবাজ সাখাওয়াত হোসেন তালুকদারের এলাকার মানুষের কথায় ও আত্মীয়-স্বজনের অনুরোধে অনেক আগে আমাদের ঘরে জায়গা দেওয়া হয়েছিল কিন্তু এখন ভূমি দস্যু জুলুমবাজ সাখাওয়াত হোসেন তালুকদার ঘর ও সম্পূর্ণ জায়গা জমি নিজের নামে দাবি করে দখলের পাঁয়তারা চালাচ্ছেন। এমনকি গায়ের জোরে বাড়ির গাছ কেটে বিক্রি করার অভিযোগও উঠেছে। উল্লেখিত বিষয় মাহাতাবের বড় ভাই আফজাল হোসেন বলেন—সাখাওয়াত আগে তার ঘর ব্যবহার করার অনুমতি চেয়েছিলেন। মানবিক কারণে তিনি অনুমতি দিলেও পরে সাখাওয়াত ওই ঘর নিজের বলে দাবি করে আসছেন এমন কি ঘরের মালিক কে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে। ঘর খালি করার কথা বললে ভূমি দস্যু জুলুমবাজ সাখাওয়াত হোসেন তালুকদার ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে এমন অভিযোগ তুলে প্রশাসনের সহযোগিতা চেয়ে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত পরিবার ও তার ভাইয়েরা।ইউপি সদস্য রুবেল হোসেন সাংবাদিকদের বলেন গ্রামবাসী বহুবার সাখাওয়াতকে ডাকলেও তিনি কোনো সালিশি বৈঠক মানছেন না এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও লিখিতভাবে জানিয়েছেন—সাখাওয়াত কারও কথা শোনেন না এবং এলাকায় ভাড়াটিয়া লোকজন এনে অস্থিরতা সৃষ্টি করছেন। ওই গ্রামের একাধিক সচেতন মহল জানিয়েছেন্ ভূমি দস্যু সাখাওয়াতের স্ত্রী রওশনআর বিভিন্ন সময় প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে পাশের লোকজনকে ধাওয়া করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। এ বিষয়ে সাখাওয়াত হোসেন তালুকদারের বক্তব্যের জন্য ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করিলে তিনি ফোন রিসিভ করেনি এজন্য সাক্ষাৎকার নেয়া সম্ভব হয়নি।


এ বিভাগের আরও সংবাদ