• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া, নবীনগরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে তাপস সমর্থকদের মশাল মিছিল।

মো. নাছির চৌধুরী নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :-
Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

মো. নাছির চৌধুরী নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে আজ শুক্রবার (২১/১১) সন্ধ্যায় আলিয়াবাদ গোল চত্বর হতে একটি মশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে নবীনগর প্রেসক্লাব চত্বরে এসে শেষ করেন।  জেলা বিএনপির সদস্য হযরত আলীর সভাপতিত্বে মনোনয়ন বঞ্চিত কাজী নাজমুল হোসেন তাপসের সমর্থিত হাজার হাজার অনুসারীরা এ মিছিলে অংশ নেয়।বিএনপির দলীয় প্রার্থী ঘোষণায় ব্রাহ্মণবাড়িয়া- ৫ নবীনগর আসন থেকে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নানকে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। এই ঘোষণার পর মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা এর বিরোধিতা করে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মিছিল মিটিং সভা সমাবেশ করে যাচ্ছে।আজকে কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারীরা এই মশাল মিছিল করেন।মশাল মিছিলে কাজী নাজমুল হোসেনের নাম নিয়ে এবং কাজী নাজমুল হোসেন তাপস কে মনোনয়ন পূর্ণ বিবেচনা করে ধানের শীষের প্রতীকে মনোনয়ন প্রদান করার জন্য মশাল মিছিলের জোর দাবি জানান। জেলা বিএনপির সদস্য আজকের মশাল মিছিলের সভাপতি হযরত আলী বলেন আমি আগেও বলেছি আজও বলছি যাকে নবীনগরের খসড়া মনোনয়ন দেয়া হয়েছে তিনি কখনো রাজপথে ছিলেন না যদি একটি ছবিও দেখাতে পারেন তাহলে আমরা কথা দিচ্ছি সবাই মিলে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে উনার হয়ে কাজ করব। তাই তারেক রহমান সহ সবার কাছে আমাদের আকুল আবেদন বিএনপি সহ নবীনগর সাধারণ মানুষ অ্যাডভোকেট মান্নানকে প্রত্যাহার করেছে জনগণ চাই জনগণের সাথে সম্পৃক্ত একজন নেতা সেই নেতা হচ্ছেন কাজী নাজমুল হোসেন তাপস ।আজ মশাল মিছিলের মাধ্যমে আমরা বলে দিতে চাই নবীনগরের সবচেয়ে জনপ্রিয় নেতা কাজী নাজমুল হোসেন তাপসকে যেন বিএনপি’র ধানের শীষের মনোনয়ন প্রদান করা হয়। আশরাফ হোসেন রুবেল বলেন বিএনপি দক্ষিণ এশিয়ার এবং বাংলাদেশের জনপ্রিয় একটি বড় দল সে দলের একটি কমিটি গোপনে হয়ে যাবে সেটা কাম্য নয় এডভোকেট এম এ মান্নান আমার চাচা ১৫১ বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন সেই কমিটিতে বিগত দিনে যারা রাজপথে ছিল পৌর শহরে যারা রাজপথে ছিল সাবেক মেয়র সাবেক পৌর নেতারা যারা এখনো রাজপথে আছেন তাদের কাউকে কোন পদ দেয়া হয়নি তিনি পদ দিয়েছেন ওনার ভাতিজা ভাইগ্না আত্মীয়-স্বজনসহ সবাইকে তাই বলবো এখন আপনার আত্মীয় স্বজনকে নিয়ে নির্বাচন করুন। এখন আর ত্যাগী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মীদের আপনার প্রয়োজন নেই তাই তারুণ্যের অহংকার তারেক রহমানের কাছে আমাদের দাবি আগামী সংসদ নির্বাচনে কাজী নাজমুল হোসেন তাপস কে মনোনয়ন প্রদান করে জনগণের আশা প্রত্যাশা পূরণ করবেন আর আমরা আপনাকে কথা দিচ্ছি নবীনগরের মাটি কাজী নাজমুল হোসেন তাপস ভাইয়ের ঘাটি এখান থেকে এ আসনটি আমরা আপনাকে উপহার দেব।মশাল মিছিলে উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি ইকবাল হোসেন রাজু। জিয়া মঞ্চের আহবায়ক আল মামুন। পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি আশরাফ হোসেন রুবেল। আপেল মাহমুদ, রাজু খান, তপু, রুবেল আকরাম সহ অসংখ্য নেতাকর্মী।


এ বিভাগের আরও সংবাদ