দৈনিক যায়যায় বেলা।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে আউটার স্টেডিয়ামে তাকে উষ্ণ ও হৃদয়গ্রাহী অভ্যর্থনা জানিয়েছেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুবুল হক নান্নু ভাই।এ সময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে আউটার স্টেডিয়াম এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে মুখরিত পরিবেশে নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে স্বাগত জানান। মাহবুবুল হক নান্নু ভাই বিএনপির চেয়ারম্যানকে অভ্যর্থনা জানিয়ে বলেন, বরিশালের মাটি বিএনপির শক্ত ঘাঁটি এবং আগামীর গণতান্ত্রিক আন্দোলনে বরিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। বরিশালে তার আগমন নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে।উল্লেখ্য, আসন্ন জাতীয় রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যানের এই সফর বরিশালের রাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে।