মোঃ ফেরদৌস হোসেন জেলা ব্যুরো প্রধান, নওগাঁ।
নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নে ভান্ডাপুর বাজারের চা বিক্রেতার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বদলগাছী থানা পুলিশ। পারিবারিক বিরোধের জেরে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে ।০৪-০২-২০২৬ ইং তারিখ মঙ্গলবার সকালে বদলগাছী থানার কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। তারা তাদের ভাড়া বাসার নিকট স্বামী- স্ত্রী মিলে চা দোকানের ব্যবসা করত। নিহত গৃহবধূর নাম তুন্নাহার বেগম (১৯)। তিনি বদলগাছী উপজেলার কেশাইল গ্রামের সালাম মিয়ার মেয়ে। পুলিশ জানায়, প্রায় দেড় বছর আগে তুন্নাহারের সঙ্গে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চক্রপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে রাসেলের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। গত চার-পাঁচ মাস ধরে তাঁরা ভান্ডারপুর বাজারে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।ঘটনার দিন রাতে আলু আনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয় তার পর তারা রাতের খাবার খেয়ে দুজনই আবার ঘুমিয়ে পড়েন। বুধবার সকাল ছয়টার দিকে রাসেল ঘুম থেকে জেগে স্ত্রীকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে রান্নাঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে সন্দেহ হলে দরজার ফাঁক দিয়ে ভেতরে তুন্নাহারকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখতে পায়।খবর পেয়ে বদলগাছী থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং রান্নাঘরের টিন খুলে ভেতরে প্রবেশ করে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রির্পোট প্রস্তুত করে।বদলগাছী থানার ওসি তদন্ত মোঃ নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা সম্ভব হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।