• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

ঝালকাঠি-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিমের উঠান বৈঠক ও গণসংযোগ।

ঝালকাঠি প্রতিনিধি।।
Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি ।।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠি-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ রাজ্জাক আলী (রাজ্জাক সেলিম) এর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।৩ ফেব্রুয়ারি আসরবাদ ঝালকাঠির কৃষ্ণকাঠি বটতলা এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রাজ্জাক সেলিমের সঙ্গে উপস্থিত ছিলেন তার ছোট ভাই ডক্টর সৈয়দ জহুরুল হক জহির এবং সৈয়দ আবু শহিদ।উঠান বৈঠকে এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন মহম্মদ খালেক সরদার, রহিম সরদার, মোঃ কবির সরদার, সুমন সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অন্যান্য নেতৃবৃন্দ।বৈঠক শেষে প্রার্থী রাজ্জাক সেলিম এলাকায় গণসংযোগ করেন এবং আসন্ন নির্বাচনে মোটরসাইকেল মার্কায় ভোট প্রদানের জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।


এ বিভাগের আরও সংবাদ